গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলের
নিউজ ডেস্ক
সত্যবাণী
গাইবান্ধা:গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।স্থানীয় সূত্রে জানা যায়,সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন।বুধবার বিকালে আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তার মা কল্পনা রাণী ও ছেলে সোহাগ বাইরে শুকাতে দেওয়া খড়ের পাতা তুলতে যান।বাহিরে আকস্মিক বজ্রপাতের শিকার হন তারা।মান্দুরা গ্রামের ইউপি সদস্য সাহিন আলম জানান, বজ্রপাতের সঙ্গে সঙ্গেই মা-ছেলে দুজন গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথেই কল্পনা রাণী ও সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়।ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন (মন্ডল) বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতের আঘাতে কল্পনা রাণী ও তার ছেলে সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়েছে।