সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ আইন অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন,সংবিধান অনুযায়ী আগামী ৬ মাস নিরাপত্তাসহ রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা তিনি পাবেন।রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারের শেষদিকে ও অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ৬ মাস সময়ে সাংবিধানিকভাবে তিনি দায়িত্ব পালন করেছেন।বিধি-বিধান অনুযায়ী তিনি এই দায়িত্ব পালন করেছেন।সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড ছিলেন,তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ কিংবা এ বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না।এর বহির্ভূত কোনো সময়ে যদি কেউ কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটিতে তাদের স্বাধীনতা আছে।তবে আমরা আমলে নেয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি।