ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ১৫৩
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ দেশে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার ৩১ জুলাই সকাল ৮টা) পর্যন্ত আরও একজনের মৃত্যু হয়েছে।একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন।স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৬ জন,চট্টগ্রাম বিভাগে ৬৯ জন,খুলনা বিভাগে ৪ জন এবং বরিশালে বিভাগে ৪ জন রয়েছেন।এছাড়া অন্য বিভাগগুলোতে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি।আরও জানানো হয়,চলতি বছরের শুরু থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩১০ জন।তাদের মধ্যে ১৪ হাজার ৮৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।আর বর্তমানে হাসপাতালে ১ হাজার ১৬৭ জন চিকিৎসাধীন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৫৪ জন।