আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদন সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এগুলো আমলে নিচ্ছি না।সংবাদমাধ্যম থেকে যতটুকু শুনেছি,সেখানে বলা হয়েছে জাতিসংঘ অনুমান করেছে যে এরকম হতে পারে।অনুমাননির্ভর কোনো প্রতিবেদনের ওপর আমরা নির্ভর করতে পারি না এবং কোনো পদক্ষেপও নিচ্ছি না।জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে নিজে বিস্তারিত পড়েছেন কি না,জানতে চাইলে তিনি বলেন,আমি শুনেছি,তবে পড়িনি।সেখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে।তবে আমি না দেখে বলতে পারব না।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) বাংলাদেশে নিজেদের স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে প্রতিবেদনে উদ্বেগও প্রকাশ করা হয়েছে।

You might also like