হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু,নতুন আক্রান্ত ১৩২০
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে।একই সময়ে নতুন করে এক হাজার ৩২০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৪৪টি শিশুর।আর হামে আক্রান্ত হয়ে ১০০টি শিশু প্রাণ হারিয়েছে।অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৪৪টি শিশু মারা গেছে।গত ২৪ ঘণ্টায় ৮১টি শিশু হামে আক্রান্ত হয়েছে,আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯।এই সময়ে ১ হাজার ১৪১টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে,আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৭৯টি শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে,১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৯৮,আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ২৮২।এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ রোগী,যাদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।