ডেঙ্গুতে আজ ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ দেশজুড়ে ডেঙ্গুতে গত এক দিনে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি বছর মোট ৩১৬ জনের মৃত্যু হলো।মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়,গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন।এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ তিন হাজার ৩৯৬ জনে।তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ২৯৬ জন।এর আগে,গত ৬ অক্টোবর সরকারের এ সংস্থা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দশজনের মৃত্যুর কথা জানায়।যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।