হামে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৬৬ জন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ দেশজুড়ে গত এক দিনে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৬৬ জন। সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ২৩৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে।এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। এ নিয়ে চলতি বছরে ২৩ হাজার ৪৭৮ জনের হাম শনাক্ত হলো। আর নতুন করে এক হাজার ৩৮৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ২২ হাজার ৫৫২ জন।