২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ আগামী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।ওই বছর মোট ২৯ দিন ছুটি থাকবে।সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।মন্ত্রিপরিষদ সচিব জানান,২০২৭ সালের সরকারি ছুটির মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি,আর ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি।