আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আটিবাজার জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায়।সোমবার (২৩ নভেম্বর) আটিবাজার জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটিবাজার ও ওয়াসপুর বৈদ্যুতিক উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।