স্মরণ সভায় নেতৃবৃন্দ: আপোষহীন দৃঢ়চেতা নেতা ছিলেন নজরুল মজিদ বেলাল
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ অনৈতিক সুবিধা পাবার এবং নেবার স্বার্থে অসৎ ধনীরা ক্ষমতাধর হচ্ছে।দেশে তারাই অসৎ আমলাদের সাথে নিয়ে দুর্নীতি-লুটপাট চালাচ্ছে।বিশ্বময় করোনার ভয়াবহ দুঃসময়েও তাদের লুটপাট বন্ধ হচ্ছে না।এই দুঃসহ অবস্থার অবসানে সৎ ত্যাগী ও বামপন্থীদেরই নিপীড়িত,বঞ্চিত মানুষদের সমস্যা সমাধানে আন্দোলন গড়ে তুলতে হবে।
ঘুষ,দুর্নীতিবাজ,লুটেরাদের সিন্ডিকেট আছে।দল আছে।বিপরীতে গরীব সাধারণ মানুষ ও মধ্যবিত্ত মানুষের শক্তিশালী সংগঠিত দল নেই।ফলে গণমানুষের প্রকৃত মুক্তি আন্দোলনের যে রাজনীতি,সেই রাজনীতিতে শূন্যতা বিরাজ করছে।মানুষের সাথে থেকে আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে ন্যাপ এই শূন্যতা পূরণ করতে পারে।
ন্যাপের নেতা-কর্মীরা দায়িত্ব নিয়ে, ঐক্যবদ্ধ হয়ে ন্যাপকে সুসংগঠিত এবং শক্তিশালী করতে পারলেই সংগ্রামী ও ত্যাগী নেতা অধ্যক্ষ নজরুল মজিদ বেলালের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে। প্রয়াত অধ্যক্ষ নজরুল মজিদ বেলাল জানতেন, সব যুদ্ধে জয় লাভ করা যায় না । কিন্তু লড়াইয়ের ময়দানে থাকতে হয়। এটাই বামেদের পথ। বামেদের নীতি । অনেক চাপের মুখেও ন্যাপের সাধারণ সম্পাদক হিসাবে তিনি লড়াইয়ের ময়দানে ছিলেন । ন্যাপকে তার সংগ্রামী ঐতিহ্যে এগিয়ে নেয়ার চেষ্টা করেছেন ।অন্যায়- অসত্যের কাছে মাথানত না করা আপোষহীন ও আদর্শবান দৃঢ়চেতা নেতা ছিলেন অধ্যক্ষ নজরুল মজিদ বেলাল।গতকাল ১৫ মে শনিবার বিকেল ৪ টায় ন্যাপের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক সভাপতি সংগ্রামী নেতা অধ্যক্ষ নজরুল মজিদ বেলালের ৩য় মৃত্যুবার্ষিকীতে ন্যাপ আয়োজিত ভার্চুয়াল স্মরণসভায় নেতৃবৃন্দ এ কথা বলেন।
ন্যাপ সভাপতি মণ্ডলীর সদস্য প্রবীণ নেতা এডভোকেট ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল স্মরণ সভা সঞ্চালনা করেন ন্যাপ নেতা পরিতোষ দেবনাথ এবং এডভোকেট আমিনুল ইসলাম।বক্তব্য রাখেন ন্যাপের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতিমন্ডলীর সদস্য প্রবীণ নেতা অ্যাডভোকেট এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী, অধ্যাপক ড. সৌমিত্র শেখর, নিজাম উদ্দিন আহমেদ, একেএম বদরুল মজিদ, অধ্যাপিকা রাবেয়া মজিদ, একেএম কামরুল মজিদ, ফখরুল মজিদ, খবির উদ্দিন আহমেদ, কানাডা থেকে মাসুদুর রহমান মাসুদ, ইতালি থেকে আলী হাসান, হাসান কমরুন, শরীফ হাসান, কাজী মোহাম্মদ শাহজাহান, নাসিমা হক রুবি, এডভোকেট সালাউদ্দিন আহমেদ শাহরিয়ার লিটন, শাফিন মজিদ, জে এম আলী আহসান, এডভোকেট বাতেন মিয়াজী, এডভোকেট রায়হান আলি রাজ, সোলায়মান খান, আনোয়ার জাহিদ পিকু, আবিদ হোসেন রিজভী, এনামুল হক ভূঁইয়া, ভরত বিশ্বাস, মোঃ কবির হোসেন, বশির আহমেদ প্রমুখ।স্মরণসভায় স সংযুক্ত ছিলেন অধ্যাপক ড. সাইফুল মজিদ, অধ্যাপিকা মজিদা আফরোজ, আশেক মাহমুদ, এডভোকেট আব্দুল মালেক, মোস্তফা মাহমুদ, অ্যাডভোকেট এনামুল ফারুক, রোকেয়া রহমান, দিপালী খন্দকার, তপন রয়, মোঃ শাহেদ আলী, শেখ আব্দুর রশিদ, দেলোয়ার হোসেন টুটুল, সৈয়দ মাইনুল হাসান, সায়োরি মজিদ, তারিকুল মান্নান , নাঈমুর রহমান, মোহাম্মদ শাহজাদা প্রমুখ।