কসবায় ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবার স্টেশনের কাছে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম- সিলেট রেলপথের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এতে আন্তনগর উপকূল ও উপবনসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

You might also like