স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ উপলক্ষে অতিথিরা সোয়া ৭টায় উপস্থিত থাকবেন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ মহান বিজয় দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আমন্ত্রিত অতিথিদের এই অনুষ্ঠানে সকাল ৬টার পরিবর্তে সকাল সোয়া ৭টায় উপস্থিত থাকার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আরো জানিয়েছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়- এর সচিব, ৯ পদাতিক ডিভিশন- এর জিওসি, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার এবং ঢাকা জেলার জেলা প্রশাসক অভ্যর্থনা ও বিদায় জানানোর জন্য উপস্থিত থাকবেন।