সিনিয়র অ্যাডভোকেট পি সি গুহ এর মৃত্যুতে ন্যাপের শোক প্রকাশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক এক বিবৃতিতে ’৬০ এর দশকের ছাত্রনেতা, পরবর্তীতে যুব ও ন্যাপ নেতা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী পরিমল চন্দ্র গুহ- এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। এক বিবৃতিতে তারা বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধে একজন সাহসী বীর হিসেবে প্রয়াত পরিমল চন্দ্র গুহ আমৃত্যু দেশের স্থিতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মহা-প্রয়ানে আমরা গভীর শোকাভিভূত। তার মৃত্যুতে দেশবাসী একজন খাঁটি বাঙালী দেশপ্রেমিককে হারালো। আমরা প্রয়াত এই বীরের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকার্ত পরিবার-পরিজন, সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’