পাঁচ মন্ত্রণালয়ে নতুন সচিব

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার।একই সঙ্গে আরো ছয়জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।সোমবার (২০ ডিসেম্বর) পাঁচজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো. মাহবুব হোসেনকে দুর্নীতি দমন কমিশনের সচিব করা হয়েছে।জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব করা হয়েছে।রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীরকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং বরিশাল বিভাগের কমিশনার মো. সাইফুল ইসলামকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবিএম আমান উল্লাহ নুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই স্থানে রাখা হয়েছে।

You might also like