আ. জ. ম নাসিরের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

You might also like