সাবেক গণপরিষদ সদস্য হাশেমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ গফরগাঁওয়ের সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ভাষা সৈনিক মোহাম্মদ আবুল হাশেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্র প্রধান আজ এক শোক বার্তায় ভাষা সৈনিক আবুল হাশেমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।মরহুম আবুল হাশেমের বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ১৯৭০ ও ১৯৭৩ সালে ২ বার এমপি নির্বাচিত হন।