আওয়ামী লীগ নেতা বদিউল আলম মঞ্জুর মৃত্যুতে শোক প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।তিনি আজ এক শোক বিবৃতিতে মরহুম বদিউল আলম মঞ্জুর আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।বদিউল আলম মঞ্জু গতরাত ১২ টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

You might also like