একনেকে প্রধানমন্ত্রী বিভিন্ন খাতে ভর্তুকি থেকে সরে আসার নির্দেশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশের বিভিন্ন খাতে সরকার প্রতিবছর হাজার হাজার কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। ভর্তুকি দেওয়া থেকে পর্যায়ক্রমে সরে আসার কৌশল বের করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন।রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন।পরিকল্পনামন্ত্রী বলেন, সব সরকারি হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে একনেক সভায় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন। বেসরকারি হাসপাতালেও একই বিষয়ে শৃঙ্খলা আনার তাগিদ দেন একনেক চেয়ারপারসন।তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন- ফাইজ জি সেবা চালু করুন। পাশাপাশি ফোর জি সেবা শক্তিশালী করুন। এছাড়া দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু করার উদ্যোগ দ্রুত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বলেছেন।‘এর বাইরে সব নভোথিয়েটার তদারকির জন্য আলাদা সংস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, আলাদা সংস্থার বিষয়ে সবার আগে যাচাইবাছাই করতে হবে।’- যোগ করেন পরিকল্পনামন্ত্রী।

You might also like