প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।আজ এক শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে জানান, ‘বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদ এর প্রথম নামাজে জানাজা আজ বেলা ৪ ঘটিকায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় উনার নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হবে। উনার দ্বিতীয় জানাজা আগামীকাল ২০ মার্চ ২০২০ সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে আগামীকাল উনাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।তিনি জানান, সাহাবুদ্দিন আহমেদ এর বয়স হয়েছিল ৯২ বছর। উনার ২ ছেলে এবং ৩ মেয়ে। তবে ১ মেয়ে ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বর্তমানে ২ ছেলে ২ মেয়ে জীবিত আছেন।সাহাবুদ্দিন আহমেদ আজ সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি … রাজিউন)।

You might also like