ইসকন মন্দিরে হামলার ঘটনায় নির্মূল কমিটির তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীর ওয়ারীতে ইসকনের রাধাকান্ত জিউ মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’। আজ ১৯ মার্চ (২০২২) সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়-আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দীর্ঘদিন ধরেই স্বাধীনতাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যন্ত পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে, যার ধারাবাহিকতায় গত ১৭ মার্চ (২০২২) রাজধানীর ওয়ারীতে ইসকনের রাধাকান্ত জিউ মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ১৮ মার্চ দৈনিক ভোরের কাগজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়- বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে ৮টার দিকে হাজি শফিউল্লা নামে এক ব্যক্তির নেতৃত্বে একদল সন্ত্রাসী মন্দিরে হামলা চালায়। এসময় মন্দিরের পুরোহিতদের মারধর করে ও লুটপাট চালায় হামলাকারীরা।এর আগে ২০২০ সালে রাজধানীর এই ইসকন মন্দিরে জঙ্গি মৌলবাদীদের হামলার পরিকল্পনা ব্যর্থ হয়। এরপর ২০২১ সালের ১৫ অক্টেবর নোয়াখালীর ইসকন মন্দিরে ব্যাপক ধ্বংষযজ্ঞ চালায় মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ও ভাবমূর্তি কলঙ্কিত করা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারকে বিব্রত করা এবং বাংলাদেশকে মোল্লা উমরের আফগানিস্তান আর জিয়াউল হকের পাকিস্তানের মতো সন্ত্রাসী ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই হচ্ছে এই হামলাকারীদের উদ্দেশ্য।

‘সাম্প্রদায়িক গোষ্ঠীর এই হীন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা নতুন নয়। ২০১২ সালে কক্সবাজারের রামুতে বৌদ্ধদের উপর এবং ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের উপর হামলার জন্য যেভাবে ফেসবুকে ধর্ম অবমাননাকর মিথ্যা অজুহাত তৈরি করা হয়েছিল একই পদ্ধতিতে রংপুরের পাগলাপীর ঠাকুরবাড়ি গ্রামে ২০১৭ সালের ১০ নবেম্বর সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছিল। ২০২১ সালের ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লায় ঝুমন দাসের বিরুদ্ধে ফেসবুকে কথিত ধর্ম অবমাননার অভিযোগ এনে হিন্দুদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ভারতের প্র্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে হেফাজতে ইসলামীর ডাকা প্র্রতিরোধ সভা এবং হরতালের সময় এই সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের বাড়ি-ঘর ও মন্দিরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাসহ নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ২০২১ সালের ১৩ অক্টোবর কুমিল্লায় দূর্গা মন্দিরে কোরাণ রাখার কথিত ঘটনাকে কেন্দ্র করে জেলা সদর সহ দেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়ি-ঘর-মন্দিরে হামলা করে ব্যাপক ক্ষয়-ক্ষতি করে। অতীতে এ ধরনের হামলার সময় আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে সামায়িকভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করা হলেও এই সব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পিত সাম্প্রদায়িক হামলাকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে এ ধরনের বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।আমরা ইসকন মন্দিরে হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবির পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন এবং ‘জাতীয় সংখ্যালঘু কমিশন’ গঠনের জোর দাবি জানাচ্ছি।’

স্বাক্ষরদাতা- বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ব্যারিস্টার শফিক আহমেদ, লেখক সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, অধ্যাপক অনুপম সেন, নাট্যজন মুক্তিযোদ্ধা রামেন্দু মজুমদার, সমাজকর্মী মালেকা খান, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুননবী, অধ্যাপিকা পান্না কায়সার, অধ্যাপিকা মাহফুজা খানম, জননেতা ঊষাতন তালুকদার, কথাশিল্পী সেলিনা হোসেন, চলচ্চিত্রনির্মাতা মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, অধ্যাপক ডাঃ কাজী কামরুজ্জামান, ক্যাপ্টেন (অবঃ) আলমগীর সাত্তার বীরপ্রতীক, ক্যাপ্টেন (অবঃ) সাহাবউদ্দিন আহমেদ বীরউত্তম, মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রশীদ (অবঃ), মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ আমজাদ হোসেন, ড. নূরন নবী, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদজায়া সালমা হক, কলামিস্ট সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ, অধ্যাপক শিল্পী আবুল বারক আলভী, সমাজকর্মী কাজী মুকুল, কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক আয়েশ উদ্দিন, অধ্যাপক মেজবাহ কামাল, ডাঃ শেখ বাহারুল আলম, ড. মেঘনা গুহঠাকুরতা, ডাঃ ইকবাল কবীর, মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী, মুক্তিযোদ্ধা মকবুল-ই এলাহী চৌধুরী, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, এডভোকেট আবদুস সালাম, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক আবদুল গাফ্ফার, কবি জয়দুল হোসেন, ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, মুক্তিযোদ্ধা কাজী লুৎফর রহমান, সাবেক জাতীয় ফুটবলার শামসুল আলম মঞ্জু, সমাজকর্মী কামরুননেসা মান্নান, এডভোকেট আজাহার উল্লাহ্ ভূইয়া, অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, সঙ্গীতশিল্পী জান্নাত-ই ফেরদৌসী লাকী, অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব, সাংবাদিক শওকত বাঙালি, উপাধ্যক্ষ কামরুজ্জামান, অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী শম্পা, লেখক আলী আকবর টাবী, সমাজকর্মী চন্দন শীল, এডভোকেট কাজী মানছুরুল হক খসরু, এডভোকেট দীপক ঘোষ, অনলাইন এ্যাক্টিভিস্ট ড. কানিজ আকলিমা সুলতানা, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, শহীদসন্তান তৌহিদ রেজা নূর, শহীদসন্তান শমী কায়সার, শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়, শহীদসন্তান তানভীর হায়দার চৌধুরী শোভন, মানবাধিকারকর্মী তরুণ কান্তি চৌধুরী, লেখক সাংবাদিক সাব্বির খান, মানবাধিকারকর্মী আনসার আহমদ উল্লাহ, মানবাধিকারকর্মী স্বীকৃতি বড়ুয়া, এডভোকেট আবদুল মালেক, লেখক কলামিস্ট মিথুশিলাক মুর্মু, কলামিস্ট অনলাইন এ্যাক্টিভিস্ট লীনা পারভীন, মানবাধিকারকর্মী রহমান খলিলুর, অধ্যাপক সুজিত সরকার, সমাজকর্মী হারুণ অর রশীদ, এডভোকেট মালেক শেখ, সহকারী অধ্যাপক তপন পালিত, সাংবাদিক দিলীপ মজুমদার, সমাজকর্মী রাশেদ রাশেদুল ইসলাম, সমাজকর্মী ইস্রাফিল খান বাপ্পি, সমাজকর্মী শিমন বাস্কে, সমাজকর্মী শেখ আলী শাহনেওয়াজ পরাগ, সমাজকর্মী সাইফ উদ্দিন রুবেল, লেখক ও চলচ্চিত্রনির্মাতা শাকিল রেজা ইফতি ও সমাজকর্মী ফয়সাল হাসান তানভীর প্রমুখ।

You might also like