গণহত্যা দিবসে সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ গণহত্যা দিবস উপলক্ষ্যে শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। কেপিআই এবং জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।বৃহস্পতিবার (২৪ জুন) সরকারি তথ্য বিবরণীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, গণহত্যা দিবসের দিন রাতে কোন প্রকার আলোকসজ্জা করা যাবে না। ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।