দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১, আক্রান্ত ৮১

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১৯ জনে।একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮১ জন। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জনে।সোমবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় ২০১৯ সালের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

You might also like