দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, শনাক্ত ১১৩৫
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩৪ জনের।এদিন নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৩৫ জন। সব মিলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জন।বুধবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ছয় হাজার ১০৫ জন।সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে আট হাজার ৫৫২টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে আট হাজার ৫৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪২ লাখ ৪৯ হাজার ৭৯২টি।এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের ১৩ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত একজন পুরুষ, তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং তিনি সিলেট বিভাগে নিজস্ব বাড়িতে মারা যান।