টেড কেনেডি ঢাবিতে ইউএস-বাংলাদেশ সম্পর্ক বিষয়ে বক্তব্য রাখবেন আগামীকাল

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির পুত্র এবং প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইপো এডওয়ার্ড (টেড) এম কেনেডি জুনিয়র আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি ”-র উপর একটি স্মারক ভাষণ দেবেন। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠেয় এই যুগান্তকারী ভাষণের সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান উপস্থিত থাকবেন।যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটস স্পিকারস প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় কেনেডি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষের একজন কট্টর সমর্থক হিসেবে তার পিতার উত্তরাধিকারকে স্মরণীয় করে রাখতে এই ভাষণ দেবেন এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের প্রতীক হিসেবে তার বাবা যে বটবৃক্ষ রোপণ করেছিলেন, তা পরিদর্শন করবেন।

কেনেডি জুনিয়র ঢাকায় আসার আগে এক টুইট বার্তায় বলেন, আমার আসন্ন ঢাকা সফরের সময়, আমি এবং আমার পরিবার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আমার বাবার গুরুত্বপূর্ণ ভূমিকার ৫০ তম বার্ষিকীকে সম্মান জানাব। টেডের বাবা, তৎকালীন মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি পশ্চিম পাকিস্তানের প্রতি মার্কিন সরকারের কঠোর পররাষ্ট্রনীতি সত্ত্বেও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান কর্তৃক সংঘটিত গণহত্যার বিরুদ্ধে একটি সাহসী অবস্থান নিয়েছিলেন।জেনারেল ইয়াহিয়া খানের অধীনে পাকিস্তানের সামরিক প্রশাসন ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশে গণহত্যা চালানোর তথ্য গোপন করার চেষ্টা করে। কিন্তু এডওয়ার্ড কেনেডি ১৯৭১ সালের আগস্টে ভারতে শরণার্থী শিবির পরিদর্শনের পর, বিশ্ব সম্প্রদায়ের কাছে পাকিস্তানি দখলদার বাহিনীর বর্বরতা উন্মোচন করেন।এডওয়ার্ড কেনেডি ১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশে সফরের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিখ্যাত ‘বটতলা’-য় একটি বটবৃক্ষ চারা রোপণ করেছিলেন।

একজন আইনজীবী এবং প্রতিবন্ধীদের নাগরিক অধিকারের প্রবক্তা হিসেবে, তিনি ঢাকায় এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টসে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের উপর একটি বক্তৃতা দেবেন।ঢাকায় মার্কিন দূতাবাস এই সফরকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে। এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র এবং তার পরিবারের সদস্যরা এক সপ্তাহের জন্য শনিবার ঢাকায় এসেছেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবারের সদস্যদের মধ্যে কেনেডি স্ত্রী ডা. ক্যাথরিন ‘কিকি’, কন্যা ডা . কিলি কেনেডি, পুত্র টেডি কেনেডি, ভাইপো গ্রেস কেনেডি অ্যালেন এবং ভাতিজি ম্যাক্স অ্যালেন।২০ বছরেরও বেশি সময় ধরে একটি শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রক অ্যাটর্নি, টেড স্বাস্থ্যসেবা ক্লায়েন্টদের মূল ফেডারেল এবং অংগরাজ্যের আইনী, নিয়ন্ত্রক এবং পরিশোধসংক্রান্ত পরিবর্তনগুলোর সম্ভাব্য ব্যবসায়িক প্রভাবগুলো সনাক্ত, বুঝতে এবং দিকনির্দেশ করতে সহায়তা করেন। এছাড়াও তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনিয়ন্ত্রণ এবং নাগরিক অধিকারের একজন বলিষ্ট প্রবক্তা।

You might also like