গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু, ১০৫৪ জন হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫৪ জন। এদের মধ্যে ঢাকায় ৬২৮ জন এবং ঢাকার বাইরে ৪২৬ জন ভর্তি হয়েছেন।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ হাজার ৩০৩ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ২ হাজার ৩০৬ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৯৯৭জন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১৪ হাজার ৮৯৭ জন। এদের মধ্যে ঢাকায় ১০ হাজার ২৯২ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৬০৫ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৩ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ১১ হাজার ৫১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

You might also like