অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
সত্যবাণী

নরসিংদীঃ নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।এসময় আরও এক ছাত্র গুরুতর আহত হয়।রোববার (২১ জুন) মাগরিবের নামাজের আগে উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।বজ্রপাতে মৃত শিক্ষার্থীরা হলো, জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)।তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে।তারা সকলেই উক্ত মাদ্রাসায় থেকে পড়াশোনা করতো।শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন,বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে চারজনকে আনা হলে আমরা তিনজনকে মৃত্যু অবস্থায় পাই এবং আহত একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান,মাগরিবের নামাজের আগে মাদরাসায় অজু করার সময় ৪ ছাত্র আহত হয়।এসময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

You might also like