এসএসসির ফল ৩০ ডিসেম্বর

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নায়েম ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।ডা. দীপু মনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল তৈরির কাজ শেষ, এখন প্রকাশের অপেক্ষা।এর আগে ২৭ ডিসেম্বর ফল প্রকাশের তারিখ ধরে নিয়েছিলো আন্তঃশিক্ষা বোর্ড। ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফর থাকায় আগামী ৩০ ডিসেম্বর ফল প্রকাশ হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছিলো।করোনা প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষার্থী ছিলো ২২ লাখের বেশি।

You might also like