গণপরিবহন চললে ট্রেনও চলবে: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, করোনার সংক্রমণ সামাল দিতে চলমান লকডাউন শেষে গণপরিবহন চালু হলে যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু হবে।শনিবার (২৪ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি।রেলমন্ত্রী বলেন, ট্রেন চলাচলের জন্য আমরা প্রস্তুত রয়েছি। সরকার যদি ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় তাহলে ট্রেন চলাচলও শুরু হবে। তবে সেটা স্বাস্থ্যবিধি মেনে।যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও পণ্যবাহী পার্সেল ট্রেন কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও চলাচল করেছে বলে জানিয়েছেন তিনি।দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ৩ এপ্রিল সারাদেশের যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রণালয়। তবে কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও পণ্যবাহী ট্রেন চলাচল করেছে। এছাড়া গত ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্সেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়।

You might also like