গণসংগীত শিল্পী ফকির আলমগীর এর মৃত্যুতে সম্মিলিত সামাজিক আন্দোলন শোক

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক শোক বার্তায় গণসংগীতশিল্পী ফকির আলমগীর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।বিবৃতিতে সালেহ আহমেদ বলেন, ফকির আলমগীর ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত।১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের বিপ¬বী শিল্পী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুর– হলে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেযোগ দেন। বাংলাদেশের সব ঐতিহাসিক আন্দোলনে তিনি তাঁর গান দিয়ে মানুষকে উজ্জীবিত করেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকার্ত সহকর্মী, পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

You might also like