ঢাবি’র অধিভূক্ত সরকারি ৭ কলেজে ভর্তি পরীক্ষা আগামি ১২ আগস্ট
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামি ১২ আগস্ট শুক্রবার থেকে শুরু হবে।অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া আজ শুক্রবার থেকে আগামি ৩১ জুলাই পর্যন্ত চলবে।ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামি ১২ আগস্ট শুক্রবার বিজ্ঞান ইউনিট, ১৯ আগস্ট শুক্রবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৬ আগস্ট শুক্রবার বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bdওয়েবসাইট থেকে জানা যাবে।