নিউইয়র্কে উড়োজাহাজ-গাড়ি সংঘর্ষ,পাইলটসহ নিহত ২

নিউজ ডেস্ক
সত্যবাণী

নিউইয়র্ক: নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে এয়ার কানাডার একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে দমকল বাহিনীর একটি গাড়ির সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িটিতে থাকা দুজন আহত হয়েছেন।স্থানীয় সময় রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।দুর্ঘটনায় প্লেনের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ছবি ও ভিডিওতে দেখা গেছে।

প্লেনটি মন্ট্রিয়াল থেকে আসছিল। এতে ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন। প্লেনটি মন্ট্রিয়ালের মন্ট্রিয়াল-ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত সাড়ে ১০টার কিছু পর উড্ডয়ন করে প্রায় এক ঘণ্টা পরে নিউইয়র্কে পৌঁছায়।সংঘর্ষের ঠিক আগে বিমানটির গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩০ মাইল বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে।ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জরুরি পরিস্থিতির কারণে বিমানবন্দরে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করে এবং সোমবার দুপুর পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার কথা জানিয়েছে।দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল অডিওতে দেখা যায়, একটি অপারেশন ট্রাককে রানওয়ে পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কয়েক সেকেন্ড পরই নিয়ন্ত্রণকক্ষ থেকে ট্রাকটিকে থামেতে জরুরি নির্দেশ দেওয়া।এরপরই সংঘর্ষের কথা জানা যায়।যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা এ ঘটনায় তদন্ত দল পাঠাচ্ছে।দুর্ঘটনার আগেই খারাপ আবহাওয়া, হালকা বৃষ্টি ও কুয়াশার কারণে ফ্লাইট বিঘ্নের সতর্কতা দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ।সূত্র: সিএনএন

You might also like