নীলফামারীতে ট্রাকচাপায় মা-দুই ছেলেসহ নিহত ৪

নিউজ ডেস্ক
সত্যবাণী

নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের ধাক্কায় মা ও দুই সন্তানসহ চারজন নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।হতাহতরা ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী ছিলেন।রোববার (১২ জুলাই) বিকেলে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের উপজেলার পাঙ্গা ইউনিয়নের মটুকপুর-নদীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ডোমার উপজেলার নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ও ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) তার দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিল।এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।এসময় ঘটনাস্থলেই ভ্যানচালক পরিমল বর্মনসহ একই পরিবারের তিনজন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলমান রয়েছে।

You might also like