পদত্যাগের ঘোষণা ঢাবি উপাচার্য নিয়াজ আহমদের
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সংবাদ সম্মেলনের ডাক দেন।আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ‘বিশেষ’ হিসেবে উল্লেখ করা হয়। ওই সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেন।তিনি বলেছেন, ‘আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হতে পারে, এমনটা হয়ে থাকলে (নির্বাচিত) সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করব।’একটি বিশেষ পরিস্থিতে দায়িত্ব নিয়েছিলেন ড. নিয়াজ আহমদ খান, এটিকে নিয়মিত কোনো চাকরি মনে করেন না তিনি। ছাত্ররা ভালোবেসেই তাকে এই দায়িত্বটি দিয়েছিলেন, এমনটাই বললেন ঢাবি ভিসি।এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৭ আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্বে এসেছিলেন।