প্রেস বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, কর্মহীনতা, বেকারত্বের অভিশাপে সামাজিক অস্থিরতা ও অনিশ্চয়তা বেড়েছে। একই সাথে দূর্নীতি ও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে মানুষ দিশেহারা, দেশের উৎপাদন, বন্টন, বিনিয়োগ লুটেরা মাফিয়াদের দখলে। এই পরিস্থিতিতে জাতীয় জাগরন গড়ের তোলার বিকল্প নেই। আজ বেলা ৪টায় সম্মিলিত সামাজিক আন্দোলনের ঢাকা মহানগর শাখার প্রতিনিধি সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করে। সংগঠনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গির আলম সবুজ, সম্পাদক মন্ডলীর সদস্য অলক দাশগুপ্ত, কেন্দ্রীয় নেতা আব্দুল ওয়াহেদ, মোঃ নূরুল আমিন, মহানগর নেতা বেলায়েত হোসেন, জুবায়ের আলম, আজিজুর রহমান, সামসুল আলম জুলফিকার, জাহাঙ্গির আলম, হুমায়ুন কবির প্রমুখ।
সভা পরিচালনা করেন মহানগর সদস্য সচিব জাহাঙ্গির আলম ফজলু।
সভায় সালেহ আহমেদ আরো বলেন, মুক্তিযুদ্ধের পর ৫১ বছর পার করলাম, সমাজের মানুষের এমন অসহায়ত্ব আর দেখা যায়নি। আমরা দুর্ভিক্ষ, মহামারী অনেক দেখেছি তখন প্রতিকারেরও চেষ্টা করেছি কিন্তু বর্তমান মানুষের যে অসহায়ত্ব তা সাদা চোখে দেখা যাবেনা। সমাজের সকল অংশের মানুষ এখন অসহায় আতঙ্কিত, অনিশ্চিত অবিষত্যের পথে। মূলত দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে প্রতিদিন বিকৃত ও হত্যা করা হচ্ছে। বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা, মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িকতা এখন বিসর্জিত। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের স্বদেশ এখন নির্বাসিত। জঙ্গিবাদীরা এখন ক্ষমতার নিয়ামক, মাফিয়া দালাল লুটেরা ছাড়া গণতন্ত্র এখন অচল এই অবস্থার মধ্যে সমাজের দূর্বল জনগোষ্ঠী, সংখ্যালঘু, আদিবাসী প্রতিনিয়ত নিপীড়নের শিকার হচ্ছে। সাম্প্রতিক সময়ে নতুন কৌশলে জঙ্গিবাদের উত্থানের অপচেষ্টা চালানো হচ্ছে। এরা এখন পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্রদের হাতিয়ার হিসেবে বেঁছে নিয়েছে। দেশের বিজ্ঞান মনস্কতা, আনন্দ ও কর্মমুখি শিক্ষাকে ধ্বংস করার প্রচেষ্টা চালানো হচ্ছে। শ্রদ্ধাভাজন শিক্ষকদের অপমান করা ও ধর্মীয় উম্মাদনা ছড়ানোর মধ্যদিয়ে জাতিগত বিভেদ তৈরি করে পরিস্থিতিকে ঘোলাটে করার অপচেষ্টা চলছে। জাতির এই ক্রান্তিকালে দেশের গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনার শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানাই।

You might also like