ভাস্কর্যের নিরাপত্তায় মাঠে নামছে পুলিশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘ঢাকা শহরে যত ভাস্কর্য আছে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেউ যেন এগুলো নষ্ট করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে বিশৃঙ্খলা এড়াতে সতর্কভাবে কাজ করতে হবে।’

শনিবার (১৯ ডিসেম্বর) ডিএমপি সদর দপ্তরে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা শহরের বিভিন্ন স্থানে যেসব ভাস্কর্য আছে, সেগুলোতে নজরদারি বাড়াতে হবে। প্রয়োজন হলে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।’

করোনা মহামারির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, ‘বিশ্বব্যাপী এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। বাংলাদেশ এর বাইরে নয়। তবে আমাদের পেশাগত দায়িত্ব পালন করার কোনো বিকল্প নেই। করোনা মোকাবিলা করতে গিয়ে আমাদের অনেক কর্মকর্তা ও সদস্য মারা গেছেন। এ কারণে সতর্কতার সঙ্গে ও যথাসম্ভব জনসমাগম এড়িয়ে দায়িত্ব পালন করতে হবে।’

একটি চিহ্নিত মহল যেকোনো উৎসবে সুযোগ নেওয়ার চেষ্টা করে, এ কথা স্মরণ করিয়ে দিয়ে মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে সুযোগ নিতে পারে দুর্বৃত্তরা। তারা যেন সে ধরনের সুযোগ নিতে না পারে, সেজন্য পোশাকধারী পুলিশের সঙ্গে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশকে রাজধানীতে নজরদারি বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।নভেম্বর মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন জোনে ভালো কাজ করা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করেন তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ও সদস‌্যদেরও পুরস্কার দেওয়া হয়।

যৌথভাবে প্রথম মিরপুর ও ‍গুলশান বিভাগ নভেম্বর ২০২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ৮টি ক্রাইম বিভাগের মধ্যে যৌথভাবে প্রথম হয়েছে মিরপুর ও ‍গুলশান বিভাগ।শ্রেষ্ঠ সহকারি পুলিশ কমিশনার ঢাকা মহানগর পুলিশের ক্রাইম বিভাগের সহকারি পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর বিভাগের মিরপুর জোনের সহকারি পুলিশ কমিশনার এমএম মঈনুল ইসলাম।

শ্রেষ্ঠ ওসি অফিসার ইনচার্জদের (ওসি) মধ্যে প্রথম হয়েছেন যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম।শ্রেষ্ঠ ওসি (তদন্ত) পুলিশ পরিদর্শক তদন্তদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন।শ্রেষ্ঠ এসআই পুলিশ পরিদর্শক অপারেশনদের মধ্যে প্রথম হয়েছেন কদমতলী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকির হোসাইন। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদপুর থানার এসআই হাসানুর রহমান ও বাড্ডা থানার এসআই মোহাম্মদ হানিফ।শ্রেষ্ঠ এএসআই মতিঝিল থানার এএসআই হেলাল উদ্দিন ও পল্লবী থানার এএসআই মোঃ জামাল হোসেন যৌথভাবে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন।

গোয়েন্দা বিভাগে প্রথম গুলশান বিভাগ

৯টি গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা গুলশান বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার মো. গোলাম সাকলায়েন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গুলশান জোনাল টিম, ডিবি গুলশান।

গাড়ী উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার

চোরাই গাড়ী উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার মো. কায়সার রিজভী কোরায়েশী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিমানবন্দর জোনাল টিম ও ডিবি-উত্তরা।

অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার
অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার বদরুজ্জামান জিল্লু, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও উত্তরা জোনাল টিম, ডিবি-উত্তরা।

মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার মো. গোলাম সাকলায়েন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গুলশান জোনাল টিম, ডিবি গুলশান।

মলমপার্টি গ্রেপ্তারে শ্রেষ্ঠ টিম লিডার অজ্ঞান/মলমপার্টি গ্রেপ্তারে শ্রেষ্ঠ টিম লিডার তরিকুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ধানমন্ডি জোনাল টিম, ডিবি-রমনা।

ট্রাফিক বিভাগে প্রথম লালবাগ ৮টি ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার দাস কোতয়ালী ট্রাফিক জোন।

শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর

শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর মো. সাজ্জাদ হোসেন, বাড্ডা ট্রাফিক জোন। শ্রেষ্ঠ সার্জেন্ট যৌথভাবে সার্জেন্ট জাফর ইমান শাহবাগ ট্রাফিক জোন ও সার্জেন্ট ইবনে ফিরোজ ডেমরা ট্রাফিক জোন।

৭৫ কর্মকর্তাকে ভালো কাজের স্বীকৃতি
এছাড়াও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ৭৫ জন কর্মকর্তাকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনাররাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You might also like