মোমেন-ব্লিনকেন ফোনালাপ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন আজ সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।দুই পররাষ্ট্রমন্ত্রীর কথোপকথনের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার টুইটে বলেছেন, ‘বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তির প্রাক্কালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন এবং ড. এ কে আব্দুল মোমেন ফোনে কথা বলেন।’শাহরিয়ার আলম বলেন, তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে সংশ্লিষ্টতা বাড়াতে সম্মত হন।শাহরিয়ার আলম তার টুইটার একাউন্টে আরো লিখেছেন, ‘উভয়ে সম্পর্ক আরো এগিয়ে নিতে নতুন উদ্যোগ গ্রহণে সম্মত হন।’