রাজবাড়ী-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী হারুন অর রশীদ

নিউজ ডেস্ক
সত্যবাণী

রাজবাড়ী: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে “জেলা ও উপজেলা কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন ও পৌর ওয়ার্ড সভাপতি-সেক্রেটারীদের সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।এ সময় রাজবাড়ী-২ (পাংশা,বালিয়াকান্দি,কালুখালী) আসনে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে হারুন অর রশীদের নাম ঘোষণা করা হয়।সোমবার অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ। এছাড়া ফরিদপুর অঞ্চলের জামায়াত নেতৃবৃন্দও সমাবেশে অংশগ্রহণ করেন।সমাবেশের সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নুরুল ইসলাম।হারুন অর রশীদ জামায়াতের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা।তিনি পাংশা উপজেলা জামায়াতের আমীর হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জেলা সাংগঠনিক সেক্রেটারি হিসেবে দায়িত্বে রয়েছেন।এছাড়াও তিনি পাংশার আব্দুল মাজেদ একাডেমির প্রাক্তন সহকারী শিক্ষক এবং পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী এলাকার স্থায়ী বাসিন্দা।

You might also like