লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদুল আজহা উদযাপন
নিউজ ডেস্ক
সত্যবাণী
লক্ষ্মীপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা,হোটাটিয়া,শরশোই ও কাঞ্চনপুর, রায়পুর উপজেলার কলাকোপা এবং সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের কয়েক হাজার মুসল্লি আজ ঈদুল আজহা পালন করছেন।সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসা এবং নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ছোট-বড় একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসার জামাতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন।এসব গ্রামের মুসল্লিরা পৃথকভাবে নিজ নিজ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।স্থানীয়রা জানান,মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন।প্রায় ৪০ বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।