শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত পঙ্কজ ভট্টাচার্যের শেষ বিদায়
ঢাকা করেসপন্ডেন্ট
সত্যবাণী
ঢাকা: জাতির শ্রদ্ধা ও ভালোবাসা সাথে নিয়ে বিদায় নিয়েছেন ষাটের দশকের কিংবদন্তী ছাত্রনেতা, ঐক্য ন্যাপের সভাপতি ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য। শেষ যাত্রা শুরুর প্রাক্কালে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর শমরিতা হাসপাতালের মর্গ থেকে পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ শহীদ মিনারে চত্বরে নেওয়া হয়। তাঁর শেষ বিদায়ের বিভিন্ন কর্মসূচির মুল দায়িত্ব পালন করে পঙ্কজ ভট্টাচার্যের হাতে গড়া সংগঠন ঐক্য ন্যাপ। শহীদ মিনারে ঐক্য ন্যাপ এর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই শুরু হয় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালন করেন ঐক্য ন্যাপ এর সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট এস এম এ সবুর, সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল মুনায়েম নেহেরু, হারিছ উদ্দিন, নাসিরুল ইসলাম চৌধুরী, ওলিজা হাসান, সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল্লা তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রসিদ ভূইঁয়া, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর একে একে পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শেষ শ্রদ্ধা জানান তাঁর শ্যালিকা সাবেক দুই ছাত্রনেত্রী মৌসুমি দাস পুরকায়স্থ ও বহ্নি শিখা দাস পুরকায়স্থসহ তাঁর পরিবার সদস্য, সম্মিলিত সামাজিক আন্দোলন, ন্যাপ, আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কাস পার্টি এবং অন্যান্য রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। পরে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। সেখানে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা