সাংবাদিক সায়মন ড্রিং এর মৃত্যুতে সম্মিলিত সামাজিক আন্দোলনের শোক
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক শোক বার্তায় সাংবাদিক সায়মন ড্রিং এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।বিবৃতিতে সালেহ আহমেদ বলেন, সাইমন ড্রিং দীর্ঘ দিন রয়টার্স,টেলিগ্রাফ ও বিবিসির হয়ে বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং তথ্য চিত্রনির্মাতা হিসেবে কাজ করেছেন। একাত্তরে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোয় এই ব্রিটিশ সাংবাদিককে ২০১২ সালে মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিত করে বাংলাদেশ সরকার।তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকার্ত সহকর্মী, পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।