সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মৃত্যুতে শোকবার্তা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের মৃত্যুতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামীপার্টি (ন্যাপ) সভাপতি অ্যাডভোকেট এনামুলহক ও সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ গভীর শোকপ্রকাশ ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন ।শোক বার্তায় নের্তৃবৃন্দ বলেন, নির্লোভ, দেশ প্রেমিক,অসাধারণ সাহসী, নিরপেক্ষ মানূষ হিসেবে সাহাবুদ্দিন আহমেদকে বাংলাদেশের সর্বস্তরের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।