স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মামলার অনুমতি চেয়ে আবেদন: ওসি প্রদীপের ফাঁসির রায়, বহাল তবিয়তে ওসি পারভেজ

নিজস্ব প্রতিবেদক
সত্যবাণী

ঢাকাঃ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার বহুল
আলোচিত মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ওসি প্রদীপ কুমার দাশের সাথে নানা ক্ষেত্রে অনেক মিল পাওয়া যায়, রাজধানীর পল্লবী থানার ওসি পারভেজ ইসলামের। ওসি প্রদীপের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকার পরও তিনি পেয়েছিলেন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম ও পিপিএম। অন্যদিকে পল্লবী থানার বর্তমান ওসি পারভেজ ইসলামের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকার পরও দুই বার পেয়েছে পিপিএম পদক।এছাড়াও, ওসি প্রদীপ হয়েছিলেন কক্সবাজারের সেরা ওসি। অন্যদিকে পল্লবী থানার ওসি পারভেজ ইসলামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, আদালতে মামলার আবেদন,ওসি পারভেজের বিরুদ্ধে স্বাক্ষ্য দিতে পল্লবী এলাকার জনতার ঢল নামে ডিএমপি হেডকোয়ার্টারের সামনে। তবুও এতো অভিযোগের মাঝে ওসি পারভেজই হয়েছেন শ্রেষ্ট ওসি!

শুধু এসব ক্ষেত্রেই নয়, মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক নির্যাতনেও ওসি প্রদীপ ও পল্লবী থানার ওসি পারভেজের অদ্ভূত মিল পাওয়া যায়।ওসি প্রদীপ দৈনিক কক্সবাজার বাণীর সম্পাদক সাংবাদিক ফরিদুল মোস্তফা খানকে প্রথম চাঁদাবাজীর মামলায় গ্রেফতার করে মাদক উদ্ধারের নাটক সাজান। এক্ষেত্রে ওসি পারভেজও একই পথের পথিক। তিনি একাধীক সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজীর একাধিক মামলা দেয় সংবাদ প্রকাশ করার প্রেক্ষিতে।যার মাঝে নতুন বার্তা’র সম্পাদককে ২টি চাঁদাবাজীর মামলা এমন ব্যক্তিদের দিয়ে দেওয়ায় যাদের তিনি জীবনে দেখেননি পর্যন্ত। মোবাইল কল লিষ্ট ও লোকেশান
লিষ্ট চেক করলে এর সত্যতা পাওয়া যাবে বলে তিনি জানান।তিনি আরো জানান,
তাকে থানায় যা খেতে দেওয়া হয়েছিল, তিনি তা খান নি।রিমান্ডে থানায় থাকা
অবস্থায় তার খাওয়ার সাথে কিছু হয়তো মিশিয়ে দিয়েছিল।পরবর্তীতে চাঁদাবাজীর
মামলার সাথে সম্পর্কহীন ডোপটেষ্ট করায় তাকে।যদিও, ডোপটেষ্টের রেজাল্ট
নেগেটিভ আসে আগে থেকে সচেতন থাকার কারণে।

শুধু এসব ক্ষেত্রেই নয়, ওসি প্রদীপের বিরুদ্ধে স্থানীয়রা যেমন নানা কর্মসূচী নিয়েও কিছু হয়নি, পল্লবীর ওসি পারভেজ ইসলামও তার ব্যতিক্রম না। পল্লবীর ওসি পারভেজ ইসলামের বিরুদ্ধে রাজধানীর মিরপুর ও জাতীয় প্রেস ক্লাবের সামনে একাধীক মানববন্ধন করা হয়।কিন্তু, তবু বেপরোয়া ওসি পারভেজইসলামের কিছুই হয়নি। বরং, তিনি শ্রেষ্ট ওসি’র পুরুষ্কার পেয়েছেন!এমনকি নিজ জেলায় বাড়ী করার ক্ষেত্রেও মিল রয়েছে ওসি প্রদীপ ও ওসি পারভেজের। ওসি প্রদীপ করেছেন নিজ জেলা চট্টগ্রামে বাড়ী করেছেন, একইভাবে ওসি পারভেজ নিজ জেলা সদর দিনাজপুরে করেছেন বাড়ী। পল্লবীর ওসি পারভেজ ইসলামের অত্যাচারে অস্থির হয়ে পুলিশের নানা দফতরে অভিযোগ করে বিচার না পেয়ে অস্থির হয়ে আদালতে মামলার আবেদন করেন পারভেজ আহম্মদ নামে এক ভূক্তভূগী। কিন্তু, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমোদন না থাকার কারণে তার মামলার আবেদন খারিজ করে দেয় আদালত। এবার তাই বাধ্য হয়ে পরভেজ আহম্মদ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে ওসি পারভেজ ইসলামের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে মামলার আবেদন বিষয়ে ভূক্তভূগী পারভেজ আহম্মদ জানান, সিএমএম আদালতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমোদন না থাকার কারণে মামলা খারিজ করে দিয়েছে। তাই মন্ত্রনালয়ে মামলার জন্য আবেদন করেছি।তিনি বলেন, ওসি প্রদীপ ১৪৪টা ক্রসফায়ার দেওয়ার পরও কিছু হয়নি। যদি মেজর সিনহা না হয়ে অন্য কোন সাধারণ নাগরিককে প্রদীপ হত্যা করত, প্রদীপের কিছুই হতো না।যা আমি টের পাচ্ছি ওসি পারভেজের ক্ষেত্রে। এতো এতো অপকর্ম করল।তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ পুলিশের বিভিন্ন দফতরে জমা দেওয়া হলো, কেউ কোন ব্যবস্থা নেয় না। উল্টো আমাকে ক্রস ফায়ারে হত্যার হুমকী দিচ্ছে।যা ইতিমধ্যে আমি আইজিপি বরাবর করা আবেদনে জানিয়েছি।হয়তো আমাকেও ক্রসফায়ার দেওয়া হবে। ইতিমধ্যে আমাকে বলছে, আমি নাকি মাদক ব্যবসায়ী।আমার নামে বাংলাদেশের কোন না কোন থানায় একটা হলেও তো মাদক মামলা থাকত,যদি আমি মাদক ব্যবসায়ী হতাম। যাই হোক, বিচার না পেলে মরতে হবে।এটাই ভবিষ্যত ধরে নিয়েছি। ওসি প্রদীপ আর ওসি পারভেজের মাঝে কোন তফাৎ নেই। তাই আমি হয়তো মরব, কিন্তু আল্লাহ এর বিচার আল্লাহ করবে। ওসি প্রদীপ যেমন মেজর সিনহাকে হত্যা করে বিচারের মুখোমুখী হয়েছে। আমি হয়তো মরে যাব, কিন্তু, অন্য কোন ক্ষমতাবানের কারণে এই ওসি’র বিচার আল্লাহই করবে।

You might also like