গান,ইতিহাস,সংস্কৃতি ও নানা আয়োজনে ফিরছে Writeidea উৎসব

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ তিন দিনব্যাপী মনোমুগ্ধকর গল্প,নতুন চিন্তাভাবনা,ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং অনুপ্রেরণামূলক আলোচনার জন্য প্রস্তুত হোন!টাওয়ার হ্যামলেটসের বিশেষ ও বিনামূল্যের পাঠ ও সাহিত্য উৎসব ‘Writeidea’ আবারও ফিরে আসছে। আগামী ২০ থেকে ২২ নভেম্বর হোয়াইটচ্যাপেলে টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এই উৎসব।

এ বছরের উৎসবে সংগীত, ইতিহাস, সংস্কৃতি, সৃজনশীলতা এবং আমাদের চারপাশের পৃথিবীকে যেসব গল্প ও অভিজ্ঞতা তুলে ধরে, সেসব বিষয়ে জানার ও নতুন কিছু আবিষ্কারের সুযোগ থাকবে।উৎসবে অংশ নেবেন বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা লেখক, বক্তা ও ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে রয়েছেন ডেবোরা ফ্রান্সেস-হোয়াইট (Deborah Frances-White), টিম পোপ (Tim Pope), ক্যালি বিটন (Cally Beaton), থারিক হুসেইন (Tharik Hussain), ডিন আত্তা (Dean Atta) এবং আরও অনেকে।তিন দিনব্যাপী এই উৎসবের প্রতিটি আয়োজন সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত।তবে অধিকাংশ অনুষ্ঠানেই দর্শক-শ্রোতাদের ব্যাপক উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তাই আসন নিশ্চিত করতে আগেভাগেই টিকিট বুক করার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

You might also like