বড়দিনের কার্ড ডিজাইন প্রতিযোগিতায় অংশ নেওয়ার শেষ সময় ঘনিয়ে আসছে

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ কাউন্সিলের বড়দিনের কার্ড ডিজাইন প্রতিযোগিতায় শিশুদের আঁকা ছবি ও সৃজনশীল নকশা জমা দেওয়ার জন্য আর মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময় বাকি!প্রতিযোগিতায় নির্বাচিত সেরা তিনটি ডিজাইনের কার্ডের মাধ্যমে টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র, প্রধান নির্বাহী (Chief Executive) এবং শিশু সেবা বিভাগের করপোরেট পরিচালক (Corporate Director for Children’s Services) – এর ক্রিস্টমাস বা বড়দিনের আনুষ্ঠানিক শুভেচ্ছা বার্তা পাঠানো হবে।তরুণ শিল্পীদের এ বছরের বড়দিনের উৎসব এবং টাওয়ার হ্যামলেটসের বৈচিত্র্যময় পরিবেশ ও ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে সম্পূর্ণ নিজস্ব ও মৌলিক নকশা তৈরির জন্য উৎসাহিত করা হচ্ছে।আঁকা ছবি বা নকশা জমা দেওয়ার শেষ সময় শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২টা।তাই শিশুদের জন্য এটি একটি চমৎকার সুযোগ, যেখানে তাদের সৃজনশীলতা ও শিল্পকর্ম কাউন্সিলের আনুষ্ঠানিক বড়দিনের শুভেচ্ছা কার্ডের মাধ্যমে আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে।

You might also like