‘আই হেয়ার হামিং’নাটকে মুক্তিযুদ্ধের গল্প ধ্বনিত
হামিদ মোহাম্মদ
কন্ট্রিবিইটিং করেসপন্ডেন্ট, সত্যবাণী
লন্ডনঃ‘আই হেয়ার হামিং’নাটকে মুক্তিযুদ্ধ’র গল্প ধ্বনিত হয়েছে।এ সিজন অব বাংলাড্রামা’র নাটোৎসবে ‘রেশাম কালে ক্টিভ’ মঞ্চস্থ করেছে এ নাটক।আনিকা ওয়াদুদ’র লেখা নাটক মুক্তিযুদ্ধ নিয়ে গল্প ছিল দর্শক মহলে কৌতুহলোদ্দীপক।পরিচালনায় ছিলেন লেখক আনিকা ওয়াদুদ।সহকারি পরিচালক ছিলেন মাহিরা রাফি চৌধুরী ও সাদিয়া আঞ্জুম।বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আমির হামজা,তাসমিয়া তাহিয়া,আফসার আলী,
আনিসুর রহমান,আনজুম হোসেন।ব্রিটিশ বাঙালি নতুন প্রজন্ম নাটকে যেভাবে অভিনয় করেছেন,সেভাবে দর্শক সারিতে ও ছিল ব্রিটিশ বাঙালি নতুন প্রজন্ম।হল ভর্তিদর্শক নাটক উপভোগ করেন।নাটকের চরিত্রায়নে উঠে আসে মুক্তিযুদ্ধের গল্প যেমন,তেমনি উঠে আসে বাংলাদেশ এবং ব্রিটিশ বাঙালি তরুণ প্রজন্ম,মুক্তিযুদ্ধেতাদের অংশগ্রহণ,প্রেম,মাতৃভাষা বাংলা,সর্বোপরি দেশপ্রেম এবং পূর্ব পুরুষের ত্যাগের কথা।বিলাতবাসী হয়ে ও দেশকে শত্রুমুক্ত করার লড়াইয়ে অংশ গ্রহণ হয়ে ওঠে সেতু বন্ধন।সিলেটী ডায়লগসহ ইংরেজি ভাষার ব্যবহার নাটকে ব্রিটিশ বাঙালি সাংস্কৃতিক আবহছিল নাটকের অন্যতম প্রাণ। ছোট ছোট সিলেটী ডায়লগবা সংলাপ হাস্যরসের সৃষ্টি করে।মায়ের সাথে বাংলাদেশে যাওয়া, বাংলাদেশের উষ্ণ আবহাওয়ায় প্রথমে মানিয়েনা নিতে পারা,নানির স্মৃতি,পরে বাংলাদেশী তরুণের সাথে প্রেমে জড়িয়ে যাওয়া ছিল কৌতু হলের।এক পর্যায়ে মুক্তিযুদ্ধ শুরু হলে যুদ্ধে জড়িয়ে যাওয়া গল্পকে নতুন মাত্রায় নিয়ে যায়।
উল্লেখ্য,বাংলাদেশের একাত্তরের মহান মুক্তিযু্দ্ধের ইতিহাস কে ব্রিটিশ বাঙালি সমাজে সাহিত্য,সাংস্কৃতিক চর্চায় তুলে ধরা নৈতিক দায়িত্ব।আইহেয়ারহামিং’ নাটক এ ধারায় অন্যতম সংযোজন।