গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন
নিউজ ডেস্ক
সত্যবাণী
গোপালগঞ্জঃ গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।এর আগে সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা।এসময় গ্রেফতার ছাত্রলীগ নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা যায়,সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।পরে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে লোকজন জড়ো করা হয়।একপর্যায়ে তাদের ছাড়িয়ে নিতে থানার দিকে গেলে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে।এরপর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয়।