জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনার প্রত্যয়ে ‘আমরা গাজীপুরবাসী ইউকে’র কার্যনির্বাহী কমিটি গঠন
সভাপতি-মাহরুন আহমেদ মালা
সাধারণ সম্পাদক-মোহাম্মদ মজহারুল হক বাবু
সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ নতুন নেতৃত্বের হাত ধরে জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনার প্রত্যয়ে গত ২২ নভেম্বর রবিবার ‘আমরা গাজীপুরবাসী ইউকে’র কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।পূর্ব লন্ডনের গ্র্যান্ড রাসোই রেস্টুরেন্টে এক সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে‘আমরা গাজীপুরবাসী ইউকে’-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।যুক্তরাজ্যে বসবাসরত গাজীপুরবাসীর মধ্যে ঐক্য,সম্প্রীতি,পারস্পরিক সহযোগিতা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটির সম্মানিত উপদেষ্টামণ্ডলী,কর্মকর্তা ও সদস্যরা হলেন:
সম্মানিত উপদেষ্টামণ্ডলী-এমদাদ তালুকদার এমবিই,ফজলে রব্বানী সাজ্জাদ, অ্যাডভোকেট মনিরুজ্জামান খান।
কার্যনির্বাহী কমিটি- সভাপতি ব্যারিস্টার মাহরুন আহমেদ মালা।
সিনিয়র সহসভাপতি – ইসমাইল হোসেন এবং মাহফুজা রহমান।
সহসভাপতি – ড. তুষার চৌধুরী ও হাসিব চৌধুরী সম্রাট।
সাধারণ সম্পাদক – মোহাম্মদ মজহারুল হক বাবু
যুগ্ম সাধারণ সম্পাদক – মোহাম্মদ মোজিবুর রহমান সরকার এবং নাজমুল হক খান।
সাংগঠনিক সম্পাদক – ব্যারিস্টার জাহিদুল আবেদীন।
সহকারী যুগ্ম সাংগঠনিক সম্পাদক – সালমা বেগম।
কোষাধ্যক্ষ – সৈয়দ আফজাল হোসেন।
সহকারী কোষাধ্যক্ষ – রেহানা পারভীন
সাংস্কৃতিক সম্পাদক – খালেদা জামান পূর্ণি।
যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক – জাওয়াদ বিন কবির তৌকি।
দপ্তর সম্পাদক – রুহুল আমিন বিলাল।
শিক্ষা ও গবেষণা সম্পাদক – আলভিয়া হোসেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক – কামালিয়া মাহজাবিন বুবলী।
সমাজকল্যাণ সম্পাদক – রাবেয়া রহমান ঝিলিক।
সিনিয়র কার্যনির্বাহী সদস্য – ইঞ্জিনিয়ার শাকির আহমেদ,প্রফেসর স্যামুয়েল চৌধুরী, মিহির এমডি মুহিবুজ্জামান।
কার্যনির্বাহী সদস্য – এম এ মামুন,শহিদুল ইসলাম,শুমি চৌধুরী,ড. রুবিনা আফরোজ, নিরোদ কুমার বর্মণ,ইসমাইল হোসেন সুমন,হাফেজ শাহরিয়ার,ইমরান সরকার এবং মোহাম্মদ ইসলাম সাজেদ।
নবনির্বাচিত সভাপতি মাহরুন আহমেদ মালা বলেন,আমরা বিশ্বাস করি,ঐক্যই আমাদের শক্তি।পারস্পরিক শ্রদ্ধা,সততা,জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত গাজীপুরবাসীর মধ্যে ভ্রাতৃত্ব,সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য।

সাধারণ সম্পাদক মোহাম্মদ মজহারুল হক বলেন, আমরা অঙ্গীকারবদ্ধ যে,‘আমরা গাজীপুরবাসী ইউকে’ একটি অরাজনৈতিক,ঐক্যবদ্ধ ও সহযোগিতামূলক সামাজিক সংগঠন হিসেবে সকল গাজীপুরবাসীর কল্যাণে কাজ করবে।তিনি আরো বলেন,নবগঠিত কমিটির সকল সম্মানিত উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।সবার সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতায় সংগঠনের কার্যক্রম আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা রাখছি।আমরা চাই,এই সংগঠন যুক্তরাজ্যে বসবাসরত সকল গাজীপুরবাসীর জন্য একটি সম্মিলিত প্ল্যাটফর্ম হয়ে উঠুক। এখানে থাকবে না কোনো দল-মত,ব্যক্তিগত বিভেদ কিংবা বিভাজন।থাকবে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন।
আসুন,দল-মত ও ব্যক্তিগত ভেদাভেদ ভুলে আমরা সবাই একসঙ্গে কাজ করি।আমাদের শিকড়ের বন্ধনকে শক্তিশালী করি এবং যুক্তরাজ্যে গাজীপুরবাসীর মধ্যে ঐক্য,সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলি।আমাদের এই পথচলায় সকল গাজীপুরবাসীর আন্তরিক সহযোগিতা,পরামর্শ ও অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।সংগঠনের শ্লোগান হলো: আমাদের শিকড়,আমাদের হৃদয়,আমাদের গাজীপুর।