দেশে ফেরার পথে আবার অসুস্থ ড. মোশাররফ, সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আবারও অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।রোববার (১৫ নভেম্বর) স্থানীয় সময় সকালে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তার।তবে বিমানবন্দর চত্বরে পৌঁছানোর পর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পারিবারিক সূত্রে জানা গেছে,গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরে যান প্রবীণ এই রাজনীতিবিদ।চিকিৎসকদের ছাড়পত্র শেষে দেশে ফেরার প্রস্তুতি নিলেও বিমানবন্দরে এসে তিনি আবারও অসুস্থবোধ করেন।হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।বর্তমানে তার সঙ্গে আছেন সহধর্মিণী বিলকিস আকতার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।পরিবারের পক্ষ থেকে এই প্রবীণ নেতার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।