নর্থইস্ট আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

‘অবৈধ ইউনুস সরকারের ক্যাঙ্গারু কোর্টের এই রায় জনগন কেয়ার করে না’

সৈয়দ হিলাল সাইফ
সত‍্যবাণী

লন্ডন: শেখ হাসিনার মৃত‍ু‍্যুদন্ডের রায় প্রত‍্যাখ‍্যান করে নর্থইস্ট বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গীতিকবি সৈয়দ দুলালের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত আদালতের রায়কে তারা ‘অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মনে করেন। এ ঘটনার প্রতিবাদ জানাতেই এ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা নুরুল হুদা মুকুট। তিনি শেখ হাসিনার প্রতি সমর্থন জানিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় প্রবাসী নেতাকর্মীদের ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়া বক্তব্য রাখেন—জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজহারুল ইসলাম শিপার ,জেলা আওয়ামী লীগ সদস্য মাসুক আহমদ সরদার, সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার সভাপতি আব্দুল আশিক চৌধুরী, সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান হারুন আর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টার, যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্যদানকারীদের মধ্যে আরও ছিলেন আকিক খান, হাসনাত আহমেদ, নাসির উদ্দিন, অ্যাডভোকেট আল আমীন, এমরানুল হক, সুজেল শাহ, আবদুল্লাহ আল মামুন, আমিনুর কামালী প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন—
আশিক আলি, আনার মিয়া, সৈয়দ ফাহিম, সৈয়দ জহরুল হক, সৈয়দ আলফু মিয়া, সৈয়দ আহসান, শাহ আলম, মোশাহিদ আলি, সাউথশিল্ড আওয়ামী লীগ নেতা বোরহান মুফতি, মকসুদ মিয়া কুরেশি, জেবিস জিম্মাদার, নিউক্যাসল আওয়ামী লীগ নেতা আয়াসুল করিম, শহীদুল ইসলাম, মোশাহিদ আলীসহ আরও অনেকে।

এ ছাড়া যুবলীগ নেতা সৈয়দ সাজনু, সৈয়দ কামরান, নীলু, ডারলিংটন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, আনোয়ার মিয়া, হার্টলিপুল থেকে মোস্তফা উদ্দিন, নূর উদ্দিন, মাহতাব উদ্দিন, সৈয়দ জোয়েব, খালিক মিয়া, খলিলুর রহমান, সৈয়দ সুহার্ত, সৈয়দ শাবাব, তওহিদ, শাতিল, রুম্মান, অহিদসহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টিজ ভ্যালি আওয়ামী লীগের নেতা সেলিম সিদ্দিকি, বাবুল, মিরাজ ভূঁইয়া, মিজানুর রহমান, বিজয় বরুয়া, বাবলু দা, ব্র্যাডফোর্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কলমদর, ওল্ডহাম যুবলীগ নেতা সৈয়দ সাদেক, মুজিবুর রহমান এবং সাংবাদিক ও অভিনেতা সেতু চৌধুরীও সমাবেশে যোগ দেন।

অসুস্থতা ও বিশেষ কারণে উপস্থিত হতে না পারায় দুঃখপ্রকাশ করেন—
নর্থইস্ট যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ হিলাল সাইফ ,ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ওয়েছ কামালী ও শেখ জাফর, বার্নলি আওয়ামী লীগ নেতা হুসেইন আহমদ, শিববীর আহমদ শুভ, নর্থ ওয়েলস আওয়ামী লীগ নেতা সাজান রাজা ও রোকসানা সুমনা।

রাত ১১টার পর শুরু হওয়া এ প্রতিবাদ সভায় সংগ্রামী নেতাকর্মীদের ঢল নেমে আসে। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে ভেতরে-বাইরে দাঁড়িয়ে দীর্ঘ সময় উপস্থিত থেকে তারা সমাবেশে অংশ নেন। আবেগঘন বক্তব্য শেষে মধ্যরাতে খাবারের আয়োজন করা হয় এবং আয়োজকরা উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

You might also like