নারী সেন্টার সামার ফেস্ট ২০২৬: কমিউনিটি, সংস্কৃতি ও সুস্থতার প্রাণবন্ত উদযাপন
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটসের নারী ও মেয়েদের অংশগ্রহণে ৩০ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো নারী সেন্টার সামার ফেস্ট ২০২৬।হোয়াইটচ্যাপেলের ৬১ ভ্যালেন্স রোডে অবস্থিত নারী সেন্টারে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি ছিল সংস্কৃতি, সুস্থতা,সৃজনশীলতা,সামাজিক যোগাযোগ এবং নারীর ক্ষমতায়নের এক প্রাণবন্ত উদযাপন।শুধুমাত্র নারী ও মেয়েদের জন্য আয়োজিত দিনব্যাপী এই উৎসবে ছিল বাংলা ও ইংরেজি গানের পরিবেশনা,পাইলেটস,জুম্বা,স্বাস্থ্য পরীক্ষা,র্যাফেল ড্র,কেনাকাটা এবং বিভিন্ন কমিউনিটি কার্যক্রম।
উইমেন্স মার্কেটপ্লেসে স্থানীয় নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে অংশ নেন।দর্শনার্থীরা সুস্বাদু খাবার,হাতে তৈরি শিল্পকর্ম,গয়না,পোশাক,মেহেদি, ম্যাসাজ এবং ফেস পেইন্টিংসহ নানা আয়োজন উপভোগ করেন।সৌভাগ্যবান র্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার এবং কেবিনেট মেম্বার,কাউন্সিলর সাবিনা আখতার।ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করার পর থেকেই নারী সেন্টার টাওয়ার হ্যামলেটসের নারীদের জন্য বিভিন্ন সেবা ও কার্যক্রম পরিচালনা করে আসছে।এখানে রয়েছে শ্রেণিকক্ষ,আইটি স্যুট,কমিউনিটি কিচেন, ক্রেশ সুবিধা এবং ব্যক্তিগত পরামর্শ ও সহায়তার জন্য পৃথক কক্ষ।নারী সেন্টার সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। ঠিকানা: ৬১ ভ্যালেন্স রোড,লন্ডন E1 5AB আরও তথ্য: www.towerhamlets.gov.uk/nari এই ভিডিওতে দেখুন নারী সেন্টার সামার ফেস্ট ২০২৬-এর বিভিন্ন মুহূর্ত, সাংস্কৃতিক পরিবেশনা,স্বাস্থ্য ও সুস্থতা কার্যক্রম, উইমেন্স মার্কেটপ্লেস এবং কমিউনিটির নারীদের প্রাণবন্ত অংশগ্রহণ।